গৃহবধূকে গণধর্ষণের পর ছুরি দিয়া হত্যার চেষ্টা, আটক ২

সাভারের বিরুলিয়া ইউনিয়নে এক গৃহবধূকে গণধর্ষণের পর ছুরি দিয়ে হত্যার চেষ্টার এ ঘটনায় রাজু আলী (৩৫) ও রিয়াজ আলী (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিরুলিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করেছেন- বিরুলিয়া ইউনিয়নের রাজু আলী (৩৫) ও রিয়াজ আলীকে (২০)।

সাভার মডেল থানার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বাসা বাড়িতে কাজ করেন ওই গৃহবধূ। আটক রাজু আলীর সাথে কিছুদিন আগে ওই গৃহবধূর পরিচয় হয়। গতকাল শুক্রবার সকালে ওই গৃহবধূকে মোবাইলে কল দিয়ে রাজু তার এলাকায় ভাড়া বাসায় ডেকে নেয়। সেখানে ওই গৃহবধূকে রাজু ও রিয়াজ আলী ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। তাদের নির্যাতনে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। দুপুর তিনটার দিকে ওই গৃহবধূর জ্ঞান ফিরলে তিনি চিৎকার করেন। এ সময় রাজু ও রিয়াজ ওই গৃহবধূকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন। সে সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা রাজু ও রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূ।‘আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর