গত ২৪ ঘন্টায় যশোর জেলার আরো ১২ টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম “বার্তা বাজার” কে জানান, শুক্রবার রাতে তাদের ল্যাবে যশোর জেলার ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টি নমুনা করোনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল আজ শনিবার (১৭ অক্টোবর) যশোর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৮৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৮ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১১৯ জন।
বার্তাবাজার/অমি