ত্রিশালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

“আমার মাতা, আমার বোন, ধর্ষন রোধে সচেতন হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশ আয়োজন করে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের।

১৭ অক্টোবর শনিবার সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত সমাবেশে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, জেলা আওয়াামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক শোভা মিয়া আকন্দ, আ’লীগ নেতা ইকবাল হোসেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর