ঝিনাইদহে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

`নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করেন সদর থানা পুলিশ। এতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, মসজিদের ইমাম, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানান। জেলা পুলিশের আয়োজনে একই সময়ে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর