অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবেন ডা. সায়েমুল হুদা

নবীনগরের কৃতি সন্তান এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা নবীনগর উপজেলাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবেন বলে জানিয়েছেন। প্রতি সপ্তাহে শুক্রবার অথবা মাসে যে কোন শুক্রবার দিনব্যাপী উপজেলাবাসীদের সেবা প্রদান করবেন বলে জানান এই মানবিক স্বাস্থ্য কর্মকর্তা।

এব্যাপারে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসেবে এখানে যোগদান করায় প্রিয় নবীনগর উপজেলাবাসীকে প্রায় এক বছরের অধিক আপনাদের কোন সেবা দিতে পারিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে শুক্রবার অথবা মাসে যে কোন শুক্রবার দিনব্যাপী তাদের স্বাস্থ্য সেবা প্রদান করবো।

আগামি ২৩ অক্টোবর, ২০২০ তারিখ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নবীনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, হিজরা, বেদে সম্প্রদায় ও অসহায়দের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, মহিলা কলেজ মার্কেট এর নিউ ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টারে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বিনামূল্যে এই সেবা প্রদান করবেন বলে জানা গেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর