ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দেবরদের মারধরে নাসিমা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নাসিমা খাতুন (৫০) ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ জানান, নিহত নাসিমা খাতুনের স্বামী আব্দুল লতিফ ও তার ভাইয়েরা একটি দোতলা বাড়িতে পরিবার নিয়ে থাকেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির উপর ও নিচতলার ঘরে থাকা নিয়ে বাক বিতণ্ড শুরু হয়। পরে একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় দেবরের চড় থাপ্পড়, কিল ঘষি ও লাথিতে নাসিমা খাতুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। সে সময় নাসিমাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ নিহত নাসিমা খাতুনের এক দেবরকে আটক করেছে ।
বার্তা বাজার/কে.কে