কেন্দ্রের ভিতরে আড্ডা

ঢাকা-৫ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল নয়টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া শুরু হয়।

কয়েকটি কেন্দ্র ঘুরে করে দেখা গেছে, ভোটার উপস্থিতি ও ভোট প্রয়োগের হার একেবারেই নেই। ভোট কক্ষের ভেতর পোলিং অফিসাররা গল্পগুজব করে অলস সময় পার করছেন। আর নিরাপত্তায় নিয়োজিত আনসাররা কেন্দ্রের সামনে বসে আড্ডা দিচ্ছেন।

কেন্দ্রঘুরে কোনো ভোটার উপস্থিতি দেখা মিলেনি। আওয়ামী লীগ প্রার্থীদের এজেন্ট ও কর্মী দেখা গেলেও বিএনপির কাউকে দেখা যায়নি।

যাত্রাবাড়ির আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজে দুপর বারোটা পর্যন্ত গুটিকয়েক ভোটার লক্ষ্য করা গেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হামিদুল ইসলাম বলেন, এখনো প্রত্যাশিত ভোটারদের লক্ষ্য করা যায়নি। হয়তো দুপরের পর ভোটার বাড়বে। কেন্দ্রটির মহিলা বুথের প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন বলেন, অল্পসংখ্যপক ভোট পড়েছে।

এদিকে আরো কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে,আঙুলের ছাপ না মেলায় অনেকে ভোট দিতে পারছেন না।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর