পঞ্চগড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’’ এ শ্লোগানে পঞ্চগড়ে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌরসভা চত্বরে জেলা পুলিশ পঞ্চগড় এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার ইউসুফ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন সহ নারী নেতৃরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহনশীল হতে হবে। তারা আমাদেরই মা বোন। তাদের প্রতি কুদৃষ্টিতে তাকানো, ইভটিজিং, ধর্ষণ ও নারী নির্যাতন এসব বন্ধ করতে হবে। সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তবেই নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর