মানিকগঞ্জের সদর উপজেলার মিতরা এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় আব্দুল্লাহ(২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক আব্দুল্লাহ মাগুরা জেলার কৌশিক শিকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ^বিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।
সদর থানার এসআই লুৎফর রহমান জানান, মোটরসাইকেল যোগে (মাগুরা ল-১১-৩৪৯৮) ঢাকা যাওয়ার পথে মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি তাকে চাপা দিলে কোমড়ের নিচের অংশ থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২৩/২৪ বছর।
তার কাছে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দিকে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় সিংগাইর উপজেলার গাড়াদিয়া ব্রিজের কাছে উল্টে গেলে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
বার্তাবাজার/অমি