যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে খাইরুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খাজুরা বাজার ব্রিজের নিচ থেকে খাইরুলের লাশটি উদ্ধার করা হয়।
খায়রুল সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বারের ছেলে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে বাজারের ব্রিজঘাট সংলগ্ন চিত্রা নদীতে লাশটি ভাসতে দেখে ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটানাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
এক পথচারী নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে। বিষয়টি বাজারের ব্রিজঘাট সংলগ্ন ব্যবসায়ীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি খোঁজখবর নেয়ার পর খায়রুলের পরিচয় শনাক্ত করে।
খায়রুলের ছেলে রায়হান হোসেন জানান, তার বাবা পেশায় একজন হোমিও চিকিৎসক। কিছুদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ তিনি। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তার বাবা খায়রুল। সেদিন দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/কে.কে