ঢাকা-৫ ও নওগাঁ-৬ এই দুটি আসনের উপনির্বাচনে আজ শনিবার সকাল ৯টায় ভোট শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সাংসদ হয়েছিলেন। তাঁদের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়। দুটি আসনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা-৫ আসনে ভোটার ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। মোট ভোটকেন্দ্র ১৮৭ টি। নওগাঁ-৬ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। ভোট হবে ১০৪টি কেন্দ্রে।
জাতীয় রাজনীতির প্রধান দলগুলো নির্বাচনে প্রার্থী দিয়েছে। তবে, ঢাকা-৫ ও নওগাঁ-৬ এই দুটি আসনেই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় ভোটাররা মনে করেন।
বার্তাবাজার/অমি