আজ নিউজিল্যান্ডে ভোট দিচ্ছেন লাখ লাখ ভোটার। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের লেবার পার্টি।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টায়। যদিও এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ আগে ভাগেই গত ৩ অক্টোবর ভোট দিয়েছেন।
সাধারণ নির্বাচনের ভোট দেওয়ার পাশাপাশি দুটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটও দিচ্ছেন নিউজিল্যান্ডবাসী।
এদিকে নির্বাচনের আগে মতামত জরিপে দেখা গেছে, ফের জিততে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা। সাফল্যের সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করতে পারায় তার জনপ্রিয়তা বেড়েছে।
লেবার পার্টির নেতা জেসিন্ডা জানিয়েছেন, এই নির্বাচনে জিততে না পারলে দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি।
জরিপে দেখা গেছে, অনুষ্ঠেয় নির্বাচনে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লেবার পার্টি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রক্ষণশীল ন্যাশনাল পার্টি।
বার্তাবাজার/আর.আর