আগামীকাল থেকে ৩ ঘণ্টা করে ডিস-ইন্টারনেট বন্ধ

সারাদেশে আগামীকাল রবিবার থেকে ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। প্রতিদিন তিন ঘণ্টা এই সেবা বন্ধ থাকবে।

ডিএসসিসির ঝুলন্ত তার অপসারণ অভিযানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।

গতকাল শুক্রবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম জানান, যদি আমাদের দাবি পূরণ না হয় এবং ডিএসসিসি আগামীকালের মধ্যে ঝুলন্ত তার অপসারণ থেকে না সরে আসে, তাহলে আগামী ১৮ অক্টোবর থেকে সব ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠান প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে।

এর আগে, গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিওএবি) ১৭ তারিখের মধ্যে এ সমস্যা সমাধান করতে আল্টিমেটাম দিয়েছিল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর