ঢাকা-৫ আসনের উপনির্বাচন রাত পোহালেই। কিন্তু এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ নিজের ভোটটাই দিতে পারবেন না। কারণ তিনি এই আসনের ভোটার নন। মূলত ঢাকা-৪ আসনের ভোটার তিনি।
জানা যায়, গত জাতীয় নির্বাচনে ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন সালাহউদ্দিন আহমেদ। তখন তিনি ঢাকা-৫ থেকে নিজের ভোট স্থানান্তর করে নেন ঢাকা-৪ আসনে।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবী উল্লাহ নবী। কিন্তু এবার উপনির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি।
বার্তাবাজার/এসজে