নওগাঁয় র‍্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, আহত ২

নওগাঁর বদলগাছীতে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করার সময় র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২ র‍্যাব সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে শাহীন আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে। শুক্রবার রাত ৮টায় উপজেলার চকজাল এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃত শাহীন ধামইরহাট উপজেলার মহিষগাড়ী গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৫ (জয়পুরহাট) ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় একটি মোটরসাইকেলে চলাচলকারী মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি ইত্যাদির দ্বারা র‌্যাব সদস্যের ওপর হামলা করে। এতে র‌্যাবের দুই সদস্য জখম হয়। এ সময় ১৮৪ ফেন্সিডিল, একটি মাটরসাইকেল, একটি কুড়াল ও একটি কাস্তে উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শাহীন আলমকে আটক করা হয়।

আহত দুই র‌্যাব সদস্যকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আটক আসামিসহ পলাতকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর