বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলায় নিরীহ ২০ গ্রামবাসী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চালীয় সেনো প্রদেশের তিনটি গ্রামে গত বুধবার (১৪ অক্টোবর) জিহাদিরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির একজন সরকারি মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান।

রিমিস ফুলগানস ডান্ডজিনু নামের ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র সন্ত্রাসবাদী দলগুলি ডেমনিওল, বোম্বোফা এবং পিটগুয়ার্স (গোরগাদজির সম্প্রদাঅধ্যুশিত) বাজার ও গ্রামে বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা চালালে এতে প্রায় ২০ জন নিহত হয়। সেই সঙ্গে কয়েকজন আহত হয়। এ ছাড়া এ ঘটনায় কয়েক জন নিখোঁজ রয়েছে।

তবে ওই এলাকার এক বাসিন্দা এএফপি’কে বলেন, জিহাদিদের হামলায় ২৪ জন নিহত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর