নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে এক প্রতিবন্ধী যুবক মারা গছে। শুক্রবার বিকালে উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামে উম্মাদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান (২৫) ওই এলাকার নুরুল হুদার ছেলে।
জানা গেছে, আবু সুফিয়ান সকালে কোনো সময় ঘর থেকে বের হয়ে য়ায়। বিকালে সুফিয়ানের বাবা নুরুল হুদা বাড়ি যাওয়ার সময় দেখে বাড়ির সামনে জমির ডোবায় মধ্যে এক জনের পা দেখা যাচ্ছে।
এ সময় তিনি এগিয়ে এসে মরদেহ উদ্ধার করে দেখেন তার ছেলে আবু সুফিয়ান। এ সময় সে চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন এগিয়ে এসে মরদেহ উদ্ধার স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ‘এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’
বার্তাবাজার/অমি