রাঙ্গাবালীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জলবায়ু পরিবর্তন বিষয়ক জনসচেতনতা জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে বেসরকারি উন্নয়ন সেবা সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে এ সভা করা হয়।

এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভার্কের প্রকল্প সমন্বয়কারী মো.মহসিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.মামুন মিয়া,বাংলাদেশ রেডক্রিসেন্টের ছোটবাইশদিয়া ইউনিয়ন টিম লিডার হাজী মাহমুদ হাসান,সোনিয়া আক্তার প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর