ঢাকা-৫ উপনির্বাচন: বিএনপির এজেন্টদের আইডি নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটের আগেরদিন বিএনপির কিছু পোলিং এজেন্টের অরিজিনাল আইডি কার্ড আওয়ামী লীগের কর্মীরা নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে।

শুক্রবার রাতে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, ৪৮ নং ওয়ার্ডের কেন্দ্র নং ৮, ১০, ১১ সবুজবিদ্যাপিঠ এবং কেন্দ্র নং ৯ মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার প্রিজাইডিং অফিসার আমাদের কয়েকজন পোলিং এজেন্টের ফটোকপি আইডি দিয়ে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল অরিজিনাল আইডি কার্ড জোর করে নিয়ে গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর