চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ করে সেই ভিডিও ইন্টারনেটে ছবড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগে দুই ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ফরিদগঞ্জ উপজেলার ভাটিরগাও গ্রামের আবুল কালামের ছেলে আবদুর রহমান রাজিব (২৮) ও একই গ্রামের হারুন খানের ছেলে জহিরুল ইসলাম নুরু (৩০)। এর আগে এই ঘটনায় র্যাবের কাছে লিখিত অভি্যোগ দেন তিনি। তারপর শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাও এলাকার ওই গৃহবধূকে গত ৯ জুলাই রাতে তার বসতঘরে একা পেয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম নুরু ও আবদুর রহমান রাজিব ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা গোপনে ধর্ষণের সেই ডিভিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে আসছিল তারা।
এরপর গত ১৪ অক্টোবর র্যাব-১১’র (কুমিল্লা) কাছে একটি অভিযোগ দেন তিনি। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ফরিদগঞ্জ থানায় তাদের সোপর্দ করে র্যাব। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘটনার শিকার গৃহবধূ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা দায়েরের পর তার প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। এ ছাড়া র্যাব কর্তৃক আটককৃত অভিযুক্ত দুই ধর্ষণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে