পাকুন্দিয়ায় গরুসহ আটক হওয়া মেহেদী ছাত্রদলের কেউ নয়!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুসহ মেহেদী হাসান (১৮) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী হাতে-নাতে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। সে জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদল কমিটির সদস্যও না বলে জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, “১৫ অক্টোবর দিবাগত রাতে মেহেদী হাসান নামে এক ব্যক্তি গরু চুরি করতে গিয়ে সাধারণ মানুষের কাছে ধরা পড়ে। কিছু স্বার্থনেশী কুচক্র মহল তাকে ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। কিন্তু; মেহেদী হাসান পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের কেউ না বা জাঙ্গালিয়া ইউনিয়ন কমিটিতে তার কোনো নাম ছিলো না। কিছু কুচক্রি মহল ছাত্রদলকে জড়িয়ে আপত্তিকর পোস্ট করায় উপজেলা ছাত্রদল গভীরভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।”

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুসহ মেহেদী হাসান (১৮) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী হাতে-নাতে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। সে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, গরু চোর মেহদী হাসান চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জানিয়েছে মাহবুব ও সুলতান কসাই নামে দুইজনের সহযোগিতায় গরু চুরি করে। আইনানুগ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/ এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর