যশোরের মণিরামপুর গোপীকান্তপুর হাইস্কুলের পাশে ডোবা থেকে আজমির হোসেন (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আজমির হোসেন (১৩) গোপীকান্তপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, ওই কিশোরের মৃগীরোগ ছিল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার বিকেলে একটি শিশু আবু সাঈদের লাশটি ডোবায় ভাসতে দেখে চিৎকার দেয়। পরে লোকজন এসে আজমিরের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
মণিরামপুর থানার (ওসি) রফিকুল ইসলাম “বার্তা বাজার “কে বলেন, খবর পেয়ে কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/অমি