রাত পোহালে নওগাঁ-৬ আসনে উপনির্বাচন

আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) নওগাঁ-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

নওগাঁ-৬ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন–ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হবে।

নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ০৬ হাজার ৭২৫ জন।

এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। রাণীনগর এবং আত্রাই উপজেলা মিলিয়ে ১৬টি ইউনিয়নে এই আসনে ১০৪ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটকক্ষের সংখ্যা ৭২১টি।

নওগাঁ-৬ নির্বাচনী এলাকায় পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর।

সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়। গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর