এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ও তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়েরশিক্ষিকা উষান আরা বাদল।
করোনা আক্রান্তের তথ্য সোহাগ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে আমি করোনা প্রজিটিভ হই। গতকাল বৃহস্পতিবার আমার স্ত্রী উষান আরা বাদলের করোনা পরীক্ষা দিলে প্রজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে আছি এবং চিকিৎসা নিচ্ছি। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বার্তাবাজার/এসজে