অষ্টম শ্রেণির ছাত্রীকে ১৬ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে ১৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রশান্ত হালদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রশান্ত হালদার উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব লড়া গ্রামের কালিপদ হালদরের ছেলে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের প্রেক্ষিতে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ধর্ষক প্রশান্তকে আটক করে পুলিশ।

ওই স্কুলছাত্রীর বাড়ি মালিখালী ইউনিয়নের চাঁপাখালী গ্রামে। সে মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ওই স্কুলছাত্রীর বাড়ির সামনের রাস্তায় বের হলে প্রশান্ত নিজস্ব মোটরসাইকেলে জোরপূর্বক তুলে তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর হতে ২৮ জুলাই পর্যন্ত ওই স্কুলছাত্রীকে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে প্রশান্ত। পরে ওই স্কুলছাত্রীল বাবা মেয়েকে উদ্ধার করেন। অপহরণ ও ধর্ষণের ঘটনাটি চাপা রাখতে ওই স্কুলছাত্রীর বাবাসহ তার পরিবারকে হুমকি দিচ্ছিল।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির জানান, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার তার পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার ধর্ষক প্রশান্তকে আটক করা হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর