পঞ্চগড়ে মৎস ও প্রাণী সম্পদ সচিব রওনক মাহমুদ বলেছেন, দেশে মাংস ও দুধের চাহিদা মেটাতে ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালনের বিকল্প নেই। ছাগল পালন করে স্বাবলম্বী হওয়া খুব সহজ। এ কাজে আপনাদের ছাগলের চিকিৎসা সহায়তা,ছাগলের ঘর তৈরী তরে দেয়া, পরামর্শ প্রদান সহ যাবতীয় সহায়তা দেবে সরকার।
আপনারা শুধু পরিশ্রম করবেন। তাহলেই আপনাদের অর্থ উপার্জনের পথ সুগম হবে। আর্থিকভাবে লাভবান হতে পারবেন। বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। এ উন্নয়নের অংশীদার আপনারাও হোন, সরকারের সাথে থাকুন।
তিনি আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধায় সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকায় জেলার সদর উপজেলায় চুক্তিবদ্ধ ছাগল খামারী (ঈএঋ) সহ ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালন খামারীদের মধ্যে মিল্ক রিপ্লেসার (ছাগলের বাচ্চার বিকল্প দুধ) ও ঔষুধ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো আরিফ হোসেন,ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ডাঃ মো শরিফুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শহীদুল ইসলাম, সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সহ উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালন করে স্বাবলস্বী নারী জরিনা বেগম (৪০) জানান, তিনি ২০০৯ সালে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্র্শে ২টি ব্লাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার শুরু করে আজ ১৭টি ছাগল ও ৫টি বাচ্চা নিয়ে তার ছাগলের খামার। ছাগল পালন করে এ থেকে অর্জিত আয় দিয়ে ৪ মেয়ে ও ১ ছেলের লেখাপড়ার খরচ চালাচ্ছেন।
এর পাশাপাশি ইতিমধ্যে সেই লাভের টাকা দিয়ে ১ মেয়েকে বিয়ে দিয়েছেন, ১ বিঘা চা বাগান লাগিয়েছেন, ৪ রুমের টিন সেট ঘর তৈরী করেছেন এবং এই টাকায় সংসারও চালাচ্ছেন। তিনি বর্তমানে স্বাবলম্বী এবং সুখেই আছেন বলে জানান।
বার্তাবাজার/অমি