সেফটি ট্যাংক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে দুই চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ২ চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টায় উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা ঘটনার ৩ ঘণ্টা চেষ্টা করে বিকেল ৫টায় ২ চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

নিহত দুই চা শ্রমিক হলেন- মোহন বাউরির ছেলে দুর্গা চরণ বাউরি (২৫) ও রাবন বাউরির ছেলে রাজু বাউরি (২৫)।

শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। দুর্গা পূজার আগেই বাগানের দুই চা শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।’

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের কর্মকর্তা আব্দুল কাদির জানান, ‘ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছেন।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর