খুলনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

খুলনায় এরশাদ মুন্সি (৩২) নামে এক যুবককে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) এরশাদকে আটক করেছে পুলিশ।

এরশাদ খানজাহান আলী থানার শিরোমণি উত্তরপাড়ার মৃত শওকত মুন্সির ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৩ অক্টোবর দুপুর পৌনে ১২টার দিকে পার্শ্ববর্তী বাড়ির পাশের ধানক্ষেতে ওই ছাত্রীকে নিয়ে ধর্ষণ করে এরশাদ। তারপর শুক্রবার (১৬ অক্টোবর) ওই স্কুলছাত্রীর শারীরিক অবস্থা খারাপ হলে ঘটনাটি মায়ের কাছে খুলে বলে সে। পরে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পরপরই অভিযুক্ত এরশাদকে আটক করা হয়েছে। শুক্রবার ভিকটিমের মেডিক্যাল টেস্টের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর