৩১ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়াল ডিএসসিসি

ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানো হয়েছে। তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি আদায়ের বৃহত্তর স্বার্থে এবং হোল্ডিং ট্যাক্স দাতা ও ট্রেড লাইসেন্সধারীদের সুবিধার্থে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে রিবেট সুবিধার মেয়াদ এবং সার্চচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর