কুমিল্লায় মো. ফারুক হোসেন (৪০) নামে এক মাদকবিক্রেতাকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
শুক্রবার (১৬ অক্টোবর) র্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
ঢাকার সাভার মডেল থানার আমিন বাজার বরদেশী গ্রামের মৃত হাতেম হোসেনের ছেলে আটক হওয়া ফারুক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/কে.কে