ছাত্রদল নেতাকে গরু চুরির সময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেহেদী হাসান (১৮) নামের এক ছাত্রদল নেতাকে গরু চুরির সময় হাতেনাতে ধরে গোনধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ (শুক্রবার) ভোর রাতে উপজেলার সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের হাসিম উদ্দিন গরু চুরির সময় এলাকাবাসীর সহযোগিতায় হাতেনাতে ধরে ফেলে।

আটককৃত মেহেদী উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে। সে একই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা যায়।

আটক ও গোনধোলাই দেওয়ার পর ভোরের আলো ফুটলে পাকুন্দিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে গরুসহ থানায় নিয়ে যায়। এরপর গরু চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে মানুষজন ছুটে এসে তাদেরও গরু চুরি হওয়ার কথা জানান।

চুরি যাওয়া গরুর মালিকরা জানান, গরু চুরি হলেও থানায় আসলে পুলিশ চুরির অভিযোগ না নিয়ে খোঁজাখুজির কথা বলে ফেরত পাঠিয়ে দেয়। এতে গত কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির হিড়িক পড়ে।

এ দিকে আটককৃত মেহদী হাসান গরু চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বলেন, মাহবুব ও সুলতান কসাইয়ের সহযোগিতায় সে গরু চুরি করেছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, গরুসহ চোর থানায় আটক আছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর