সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া যুবক রায়হান উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে আজও (শুক্রবার) উত্তাল রয়েছে সিলেট নগরী। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের মিছিলে রাজপথ মুখরিত হয়ে পড়ে। আজ নগরীর কোর্ট পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে জনতা।
জুমুআর নামাজের পর নগরীর কুদরত উল্লাখ জামে মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের মুসুল্লীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে আসেন। মিছিলগুলো নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট ও কামরান চত্বরে এসে সভায় মিলিত হয়।
বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি পালনকালে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে বন্দরবাজার ও আশপাশ এলাকা। দল-মত নির্বিশেষে হাজার হাজার জনতা রায়হানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, উলামা পরিষদ সিলেটের প্রতিবাদ কর্মসূচিতে একাত্মত পোষণ করে এতে যোগ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এসজে