গাংনীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে মুজিব শতবর্ষে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।

সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন: আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারন অফিসার রাসেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আখের আলী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা পুষ্টিকর খাবার এবং খাদ্য নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে সুস্থ জীবন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ শতাধীক কৃষক অংশ নেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর