মুন্সীগঞ্জে সাড়ে সাত কোটি টাকার কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি মা ইলিশ ও ২৫ লক্ষ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর সংলগ্ন মেঘনা নদী অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করে।

জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা। জব্দকৃত মা ইলিশ স্থানীয় মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয় ও আটককৃত অবৈধ কারেন্ট জাল চিতলিয়া বাজারের পাশে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু মুন্সীসহ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ও চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি সদস্যরা।

নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ আছে। এসময় যারা গোপনে ইলিশ ধরার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর