স্ত্রীর গলা কেটে রাতের আঁধারে পালিয়ে গেল স্বামী

সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগমকে (২৮) গলা কেটে নির্মমভাবে খুন করেছেন স্বামী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার কালীনগর আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী মরম আলী পলাতক রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কানাইঘাট থানা পুলিশের এসআই স্বপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে ফাতেমা বেগমকে গলা কেটে খুন করে পলাতক রয়েছে স্বামী মরম আলী। পুলিশের একাধিক দল মরম আলীকে গ্রেফতারের চেষ্টায় মাঠে রয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর