গাইবান্ধার ফুলছড়িতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ফিরোজ কবির রকি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত ফিরোজ কবিরকে কারাগরে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে ফিরোজ কবিরকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাওছার আলী সাংবাদিকদের জানান, ফুলছড়ির কঞ্চিপাড়া এলাকার ঐ যুবতীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে যায় ফিরোজ কবির। পরে একটি ভাড়া বাসায় রেখে একাধিকবার ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায় সে। পরবর্তীতে ঐ যুবতী এলাকায় ফিরে ধর্ষনের বিষয়টি পরিবারকে জানিয়ে থানায় মামলা করলে ফিরোজ কবিরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে নির্যাতিতা যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ফিরোজ কবির ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি এলাকার মন্ডলপাড়া গ্রামের এনামুল হক বকুর ছেলে।
বার্তা বাজার / ডি.এস