সারাদেশ রোগে, ধর্ষণে ভয়ানকভাবে অসুস্থ: জাফরুল্লাহ

মধ্যবর্তী নির্বাচন ছাড়া আপনার কোন পথ নাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে সারাদেশ রোগে, যৌন নীপিড়নে ও ধর্ষণে ভয়ানকভাবে অসুস্থ্য তবে সুখের খবর হলো আমাদের প্রধানমন্ত্রী আর তার কন্যা সুস্থ্য আছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই রোগের কোন চিকিৎসা নেই বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, সম্প্রতি আমাদের আলেম সমাজ একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারা সেখানে মূল ইস্যু হিসেবে উল্লেখ করেছেন মেয়েদের সমতা দিতে হবে; মসজিদে মসজিদে খুতবায় দেশের অনাচারের বিষয়টি তুলে ধরতে হবে। তবে এর একমাত্র চিকিৎসা হলো সুষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের এই রোগের কোন চিকিৎসা নাই। দ্বিতীয়ত, ইমাম সাহেবরা যেন এক বক্তব্য দিয়েই খালাস না হন।

এসময় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, আমরা সবার বাড়িতে সুখ চাই। এজন্য কমিশন করেন, সবার সাথে কথা বলেন, দেশকে গণতন্ত্র দেন। মধ্যবর্তী নির্বাচন ছাড়া আপনার কোন পথ নাই। শিক্ষার ব্যাপারে সরকার একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এসময় তিনি বলেন, একটা কিছু ভুল পথে চললে সেটাকে কারেক্ট করা খুব কঠিন ব্যাপার হয়।

তিনি আরও বলেন, ১৯৭২ সালে আমাদের পরীক্ষা নিয়ে যে সমস্যা হয়েছিল, নকলের যে সমারোহ হয়েছিল, সেটাকে বন্ধ করতে আমাদের একটা দীর্ঘ সময় লেগেছিল। আজকে তারই উদাহরণ ধরে বলছি, সরকার একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর