একই পরিবারের ৪ জনকে হত্যা: এখনো গ্রেফতার হয়নি কেউই

গতকাল বৃহস্পতিবার(১৬ অক্টোবর) ভোররাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার খলশী গ্রামে স্বামী শাহিনুর রহমান, স্ত্রী সাবিনা ও তাদের ২ সন্তানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। জানা যায়নি হত্যার কারণও।

পরিবার ও স্থানীয় কারও-কারও ধারণা কোটি টাকার জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটতে পারে নৃশংস এই হত্যাকাণ্ড।

কেউ আবার বলছেন, চোরাকারবারী চক্রের মালামাল ধরিয়ে দেয়ার জের ধরেও এই ঘটনা ঘটতে পারে।

তবে, তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকায় এখনই কিছু বলতে চাইছে না পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর