দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬২৩ জনে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ১৫২৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে।
করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৩৮ জনে।
বার্তাবাজার/আর.আর