মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর আয়োজনে সার্বজনীয় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ ও সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৬ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার শ্রী শ্রী লক্ষীকালি মন্দিরে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর আয়োজনে।
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর সভাপতি আসরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ উপস্থিতিতে ২ শত নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি এ্যাডঃ অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সামসুল হক, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিসুল রহমান মৃধা, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদ খান, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যুগ্ম সম্পাদক কে এন ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল ও সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর সদস্য বৃন্দ।
বার্তাবাজার/আর.আর