ছোট ভাইয়ের প্রেমিকাকে ধর্ষণ করলেন বড় ভাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকের বড় ভাই ও তার বন্ধুর গণধর্ষণের শিকার হয়েছে এক মাদ্রাসাছাত্রী (১৪)। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মন্দী এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় মোতালিবের ছেলে প্রেমিক নজরুল ইসলাম (২৫), তার বড় ভাই বাদল (৩৭), একই এলাকার মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মুছা (২৪)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ডহর মারুয়াদী এলাকার স্থানীয় মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর সাথে অভিযুক্ত নজরুল নিজের পরিচয় রেখে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১২ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রীকে মাদ্রাসার ফি দিয়ে তার মাদ্রাসায় পাঠায়। তবে আধাঘন্টা পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি।

জানা গেছে, নজরুল ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে নজরুলের আসল পরিচয় জানতে পেরে ওই কিশোরী চলে যেতে চায়। এসময় নজরুলের ভাই বাদল ও মুছা নজরুলকে শাসিয়ে কিশোরীকে তার বাড়ি পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে অন্যত্র নিয়ে যায়। পরে ভুক্তভোগীকে তাড়িয়ে দেয় তারা।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়েকে নজরুল অপহরণ করে নিয়ে যাওয়ায় তারা প্রথমে অহরণ মামলা করেন। পরে ধর্ষণের বিষয়টি জানতে পারেন তিনি। তিনি বলেন, আমি আসামিদের কঠিন শাস্তি চাই।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর