টাঙ্গাইলে একই রশিতে ঝুলে পরকীয়া প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাহেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহত্যাকারীরা হলেন- আলেয়া (৩৯) এবং শাহজাহান (৩৫)। তাদের মধ্যে পরকীয়া প্রেম ছিল বলে জানা গেছে। তারা গোপনে বিয়ে করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা রাহেদুল বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/আর.আর