৫০ পিছ ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁসলেন

নগরীর ওআর নিজাম রোডের ইম্পালস সেলুনের সাবেক কর্মচারী কাজল শীলকে (৪৮) ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে রতন শীল (৪০) ও অজিত শীল (৩৮) দু’জন নিজেরাই ফেঁসে গেলেন পুলিশের হাতে।

গ্রেফতার রতন শীলের বাড়ি চন্দনাইশ ও অজিত শীলের বাড়ি বাঁশখালীতে।

শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

জানা যায়, ওআর নিজাম রোডের ইম্পালস সেলুনে দীর্ঘদিন চাকরি করেছেন কাজল শীল। গত দুই মাস আগে কাতালগঞ্জে হেয়ার পার্ক নামে একটি নতুন সেলুন চালু করেন কাজল শীল। আর তাই ইম্পালস সেলুনের কর্মচারী রতন শীল ও কাজল শীলের মালিকানাধীন হেয়ার পার্ক সেলুনের কর্মচারী অজিত শীল প্রতিহিংসাপরায়ণ হয়ে কাজল শীলকে ফাঁসানোর পরিকল্পনা করে। ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন পুলিশের জালে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, রতন শীল ও অজিত শীল প্রতিহিংসাপরায়ণ হয়ে কাজল শীলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৫০ রতন শীল ও অজিত শীল পিস ইয়াবা সংগ্রহ করেন। পরে অজিত শীল ইয়াবাগুলো হেয়ার পার্ক সেলুনে কাগজে মুড়িয়ে শ্যাম্পু ব্লেডের পাশে রেখে দেন। কিন্তু এই ইয়াবা বিক্রির বিষয়ে পুলিশ আগেই জানতে পেরে গ্রেফতার করে রতন শীলকে। জিজ্ঞাসাবাদে সে বলে ইয়াবা কিনেছিলেন কাজল শীলকে ফাঁসানোর জন্য। পরে তার তথ্যমতে অজিত শীলকে গ্রেফতার করেন এবং ৫০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর