সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগাচ্ছে সরকার।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি প্রণয়ন এবং এবং জিডিপির ৪ শতাংশ প্রণোদনা দেয়ার কারণে কৃষকরাই বেশি লাভবান হয়েছেন। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। প্রতিটি মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেয়া ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
এসময় নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/কে.জে.পি