মুন্সীগঞ্জে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০০ লঞ্চযাত্রী

মুন্সীগঞ্জে পদ্মায় ডুবতে বসা একটি লঞ্চের ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এম ভি মালেক দরবেশ-১ নামের ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয় বলে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বাহিনীটির মিডিয়া কর্মকর্তা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে মাঝিরকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবতে বসে লঞ্চটি।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। তারা লঞ্চের ৩০০ যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকৃতদের পরবর্তীতে লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর