কারাগারে ফাঁসির আসামি যুদ্ধাপরাধী মাহবুবুর রহমানের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান (৭২) মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মাহবুবুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর থানার রাইনহাটি এলাকার মৃত আবদুল ওয়াদুদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান, যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন মাহবুবুর রহমান। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এই কর্মকর্তা আরও বলেন, কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪৪১২/এ। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর