শাহজালাল বিমানবন্দরে ৩৮ হাজার ৯০০ ইয়াবা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি কার্গো নিরাপত্তা স্ক্রিনিং-এর সময় ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভসেক সদস্যরা গার্মেন্টস পণ্যের সঙ্গে পাচারের সময় এই ইয়াবা জব্দ করেন।

আজ শুক্রবার সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ- উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, রপ্তানি কার্গোর নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় বিমানবন্দরের এভসেক সদস্যরা গার্মেন্টস পণ্যের সঙ্গে আনুমানিক ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করেন।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর