পাকুন্দিয়ায় গরুসহ চোর আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুসহ মেহদী হাসান (১৮) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী হাতে-নাতে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের হাসিম উদ্দিন গরু চুরির সময় এলাকাবাসীর সহযোগিতায় হাতেনাতে ধরে ফেলে।

পরে শুক্রবার সকালে পাকুন্দিয়া থানার পুলিশ জনতার রোষানল থেকে মেহেদী হাসানকে বাঁচিয়ে গরুসহ থানায় নিয়ে যায়।

এ দিকে গরুসহ চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে অনেক গরু চুরি হয়ে যাওয়া গরুর মালিক ছুটে আসেন। এ রকম গরুর মালিকরা জানান, গরু চুরি হলেও থানায় আসলে পুলিশ চুরির অভিযোগ না নিয়ে খোঁজাখুজির কথা বলে ফেরত পাঠিয়ে দেয়। এতে গত কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির হিড়িক পড়ে।

গরু চোর মেহদী হাসান চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বলেন, মাহবুব ও সুলতান কসাইয়ের সহযোগিতায় গরু চুরি করি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, গরুসহ চোর থানায় আটক আছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার / ডি. এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর