সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাকরৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার ইসলামপুর এলাকার মৃত তাজু প্রামাণিকের ছেলে মোঃ রেজাউল করিম (৪০)।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
বার্তা বাজার / ডি.এস