পর্যটন পিপাসু মানুষের দাবির প্রেক্ষিতে অবশেষে আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানসেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে বৃহস্পতিবার ই-মেইলে এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব ও লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শীরু।
প্রথমদিকে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজার এবং রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।
সকল ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকিটের দাম পড়বে প্রতিজনে ৯ হাজার ৪০০ টাকা আর শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে ৪ হাজার ৭০০ টাকা।
বার্তা বাজার / ডি.এস